সেই কুকুর হত্যাকারীকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

কিছুদিন আগেই ফেসবুকে একটি কুকুর হত্যার নৃশংস ভিডিও আলোড়ন তোলে। ভিডিওতে দেখা যায় একটি অসহায় কুকুরকে পিটিয়ে হত্যা করেন এক যুবক। সেই ভিডিও ঝড় তোলে ফেসবুকে, শুরু হয় সমালোচনা ও নিন্দা।
 
এবার সেই হত্যাকারীকে ধরিয়ে দিতে পারলে কিংবা খবর দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়অর সোসাইটি ‘অভয়ারণ্য’। বাংলাদেশে কোনো পশু হত্যাকারীকে খুঁজতে এটাই সবচেয়ে বড় অঙ্কের পুরস্কার।
 
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, পাঁচজন মানুষ একটি ঘুমন্ত কুকুরকে পেটাতে শুরু করে। প্রথমে একটু আওয়াজ করলেও একসময় নিস্তেজ হয়ে পড়ে কুকুরটি। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পরে। কিন্তু তারপরও থামেনা ওই ব্যক্তির নৃশংসতা। প্রথম লাঠি ভেঙে যাওয়ায় আরেকটি লাঠি নিয়ে েএসে মারতে থাকে কুকুরটিকে।
ওই ব্যক্তি বা এলাকার কোনো সন্ধান পাওযা না যায়নি। অভয়রাণ্য তাদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে যে যদি কেউ ওই ব্যক্তির কোনোরকম তথ্য দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে।
 
গত বছর জুলাইয়ে এক পশু হত্যার কারণে হত্যাকারীকে পুলিশের কাছে ধরিয়ে দিতে সক্ষম হয়েছিলো অভয়ারণ্য। এখনো সেই মামলার বিচার চলছে।
 
সংগঠনটির আইন বিষয়ক প্রধান নাদিয়া চৌধুরী বলেন, আমরা পশুর প্রতি নৃশংসতা বন্ধ করতে এই কাজটি করছি। আমরা চেষ্টা করি সবার মাঝে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার।’
 
তিনি বলেন, ‘আমরা যদি হত্যাকারীর পরিচয় জানতে পারি। তবেই তার বিরুদ্ধে মামলা করা সম্ভব হবে।’
 
ইত্তেফাক/এমএইচ