রুমার রিজুক ঝর্ণার পানিতে মিলল নিখোঁজ অধ্যাপকের লাশ

 
জেলার রুমা উপজেলার অদূরে রিজুক ঝর্ণার পানিতে ডুবে নিখোঁজ অধ্যাপক তৌফিক আহমেদ সিদ্দিকীর লাশ রবিবার সকালে উদ্ধার করেছে পুলিশ।
 
রুমা থানার পুলিশ সূত্র জানায়, গত শনিবার বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক তৌফিক আহমেদ সদ্দিকী তার অপর ১২ সঙ্গীর সঙ্গে রুমায় বেড়াতে যান। বিকেল ৩টায় রিজুক র্ঝণার পানিতে তিনি সাঁতার কাটার সময় পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধারের সব চেষ্টা ব্যর্থ হয়।
 
১৮ ঘন্টা ৫২ মিনিট পানিতে তলিয়ে থাকার পর আজ সকাল ৯টা ৫২মিনিটে একইস্থানে তার লাশ ভেসে উঠে। পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদরের হাসপাতালে মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।
 
ইত্তেফাক/আরএ