কিশোরগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

 
কিশোরগঞ্জের করিমগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে বারঘড়িয়া ইউনিয়ন ও গুণধর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
 
মৃতরা হলেন- হারিছ মিয়া (৬০) উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের বাসিন্দা ও রমজান মিয়া (৪০) গুণধর ইউনিয়নে মুকামবাড়ি এলাকার আব্দুল মজিদের ছেলে।
 
করিমগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
 
ইত্তেফাক/কেকে