ময়মনসিংহের গফরগাঁওয়ে রবিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন (২৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
জানা গেছে, উপজেলার শিলাসী গ্রামে বাড়ির বৈদ্যুতিক লাইন মেরামত করার সময় পিডিবির একটি তার ছিড়ে ওয়েল্ডিং ব্যবসায়ী সুজন মিয়ার শরীরে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
তাকে বাঁচাতে গিয়ে তার বোন জামাই রমজান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। রমজানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি