মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

টাঙ্গাইলে মধুপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
 
রবিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও ঘাটাইল সিএমএইচে তার ছেলের মৃত্যু হয় বলে জানান মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম।
 
নিহতরা হলেন- কালিহাতী উপজেলার বিলপালিমা গ্রামের লুৎফর রহমান তালুকদারের স্ত্রী চম্পা আক্তার লাইলী (৪৫) ও তাদের ছেলে ওই এলাকার প্রি-প্রারেটরি কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র লিখন (৮)।
 
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় উপজেলার মালাউড়ি এলাকায় টাঙ্গাইল ময়মনসিংহ সড়কে বাস-ট্রাকের সংঘর্ষে  ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পর আরো দুইজনের মৃত্যু হয়। আহত হয় আরো ২০ জন।
 
ইত্তেফাক/ইউবি