চট্টগ্রামের পটিয়ায় আরমান হোসেন (১৮) নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ওই গ্রাম থেকেই পুলিশ তার লাশ উদ্ধার করে। আরমান হোসেন কচুয়া ইউনিয়নের কথাগ্রামের মফিজুরের রহমানের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে বলে পটিয়া থানার এসআই ফারুক আহমদ বলেন, ‘শনিবার রাত ৩টার দিকে ফোন পেয়ে ঘর থেকে বের হন আরমান। সকালে বাড়ির কাছে দীঘিরপাড় এলাকায় তার লাশ পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রেমঘটিত কারণে তাকে খুন করা হতে পারে।’