মনপুরায় ৩ জলদস্যু আটক, অপহৃত জেলে উদ্ধার

ভোলার মনপুরা থেকে তিন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। 
 
রবিবার বিকাল ৫টার দিকে মনপুরা উপজেলার ঢালচর থেকে তাদের আটক করা হয়। এ সময় অপহৃত ৯ মাঝিকে উদ্ধার করা হয়। 
 
হাতিয়া জোনের কোস্টগার্ড প্রধান লে. কমান্ডার ওমর ফারুক জানান, মেঘনায় ইলিশ ধরার সময় শনিবার দিবাগত রাত ২টার দিকে হাতিয়ার জলদস্যু সম্রাট আলাউদ্দিন বাহিনী ট্রলারসহ ৯ মাঝিকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে অভিযান চালিয়ে রবিবার বিকাল ৫টার দিকে মনপুরার ঢালচর থেকে অপহৃত ৯ মাঝিকে উদ্ধার করা হয়।  এ সময় ডালচর থেকে ৩ জলদস্যুকে আটক করা হয়।