জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও চার বছর মেয়াদী প্রফেশনাল কোর্সের অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত চলবে। SSC I HSC / সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) কোর্সে প্রায় সাড়ে তিন লক্ষ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admissions.nu.edu.bd Ges nu.edu.bd/admissions)- থেকে জানা যাবে।