ইবিতে ক্লাস ও পরীক্ষা শুরু বুধবার

পবিত্র ঈদুল আজহার ১৩ দিনের দীর্ঘ ছুটি শেষে আগামী বুধবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল বিভাগের নিয়মিত ক্লাস ও পরীক্ষা যথারীতি শুরু হবে।
 
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস জানায়, ছুটি শেষ হওয়ায় মঙ্গলবার থেকে দাপ্তরিক কার্যক্রম পুনরায় চালু হবে। প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীদের জন্য আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে।
 
উল্লেখ্য, পবিত্র ঈদ উপলক্ষে গত ৬ সেপ্টেম্বর থেকে ইবিতে ১৩ দিনের ছুটি শুরু হয়।
 
ইত্তেফাক/এসএস