মাগুরায় ট্রাক চাপায় ২ জনের মৃত্যু

 
মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী নামস্থানে ট্রাক চাপায় দুই বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- মাগুরার পারনান্দুয়ালী মোল্লা পাড়া চা দোকানি কুদ্দুস মোল্লা (৬০) এবং মাগুরা পল্লী বিদ্যুৎ এর কর্মচারী ইব্রাহীম (৩০)। তার বাড়ি যশোর জেলার বাতিয়া টোলা গ্রামে।
  
সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, নিহত দুইজন বাইসাইকেলে করে মাগুরা শহরে আসার পথে পারনান্দুয়ালী নামকস্থানে একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে তারা দুইজন আহত হন। 
 
সদর হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণের মধ্যে তাদের দুইজনের মৃত্যু হয়। ট্রাকসহ চালক পালিয়েছেন বলে জানা গেছে।
 
 
ইত্তেফাক/কেকে