চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফ- এর গুলিতে মো. আবির (২৩) নামে এক বাংলাদেশি গরু ব্যাবসায়ী আহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। তিনি শিবগঞ্জের তেলকুপি গ্রামের আব্দুল লতিফের ছেলে।
জানা যায়, আবিরসহ কয়েকজন রবিবার বিকালে ভারত থেকে গরু আনতে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেলকুপি সীমান্তে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আবির গুরুতর আহত হন।
চাঁপাইনবাবগঞ্জ বিজিবির ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুল এহেসান জানান, তেলকুপি সীমান্তে কাটাতার কাটার সময় ভারতের ২৪ বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর ক্যাম্পের জোয়ানরা গুলি চালালে তিনি আহত হন।
ইত্তেফাক/কেকে