‘আমি ভালো আছি। নিখোঁজ হই নি। প্রথম স্ত্রীর সন্তানের কাছে আমি আছি। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় আমি সেখানে নেই। গণমাধ্যমে আমার নিখোঁজ হওয়া সংক্রান্ত একটি খবর প্রকাশ হওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছি বিষয়টি সুরাহা হওয়া দরকার।’ এ কারণেই আজ সোমবার কলাবাগান থানা পুলিশের সহায়তায় ঢাকা মেট্রাপলিটন পুলিশের গণমাধ্যম শাখায় সাংবাদিকদের কাছে তিনি জানাচ্ছেন যে, নিখোঁজ হননি।
অভিনেতা ফখরুল হাসান বৈরাগী আজ সোমবার সাংবাদিকদের কাছে এসব তথ্যই জানিয়েছেন।
তিনি বলেন, পারিবারিক অশান্তির কারণে তার কথিত দ্বিতীয় স্ত্রীর ঘর ছেড়েছেন। ওই ঘরে তার একটি পুত্র সন্তান রয়েছে।
৪১ দিন নিখোঁজ থাকার পর সন্ধান মিলল জনপ্রিয় অভিনেতা ফখরুল হাসান বৈরাগীর। জানা গেছে, আজ সকালে তিনি নিজেই হাজির হয়েছেন রাজধানীর কলাবাগান থানায়।
এতদিন তিনি কীভাবে কোথায় ছিলেন তা জানানোর জন্য ডিএমপি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
ইত্তেফাক/এমআই