মঠবাড়িয়ায় যুবলীগ কর্মী হত্যা মামলায় ১০ আসামি কারাগারে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় যুবলীগ কর্মী ইলিয়াস হোসেন লিটন পন্ডিত হত্যা মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ১০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
 
সোমবার উচ্চ আদালতের জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।
 
এরা হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নজরুল সোহেল, কলেজ ছাত্রলীগের সভাপতি মিজান ফরাজী, উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান, যুবলীগ নেতা কামরুল আকন, কালাম মোল্লা,বাবু শরীফ, জয়নাল আবেদীন, মো. বেল্লাল বেপারী, ফয়সাল ডিস ও ইকবাল মুন্সি।
 
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে আওয়ামী লীগের দুই  গ্রুপের সংঘর্ষ ও গুলিতে যুবলীগ কর্মী ইলিয়াস হোসেন লিটন নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই জাকির হোসেন পন্ডিত উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে  একটি মামলা করেন। এ মামলায় এতদিন তারা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ