পিইসি পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় ছাত্রফ্রন্টের বিক্ষোভ

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিল নয়, পিইসি পরীক্ষা বাতিল চাই ও নিরাপদ সড়কসহ সাত দফা দাবিতে রবিবার গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিবি রোডে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি পরমানন্দ দাস, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, স্কুল বিষয়ক সম্পাদক মাসুদা আকতার, সদস্য জুয়েল মিয়া প্রমুখ। 

আরও পড়ুন: ১১৭ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বক্তারা অবিলম্বে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিল নয়, পিইসি পরীক্ষা বাতিল করতে হবে। সড়কে মৃত্যু মিছিল বন্ধ করে নিরাপদ সড়কের জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে শিক্ষার সব স্তরে ব্যয়বৃদ্ধি ও দুর্নীতি বন্ধসহ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে মত প্রকাশের স্বাধীনতার দাবি জানান বক্তারা। 

ইত্তেফাক/কেকে