হবিগঞ্জে অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মতিন ওরফে মুকিতকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাকে শায়েস্তাগঞ্জ গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের মৃত সুক্কুর মুন্সির ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, মুকিতের বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ইত্তেফাক/ইউবি