হাসপাতালে ডা. মোয়াজ্জেম হোসেনেকে দেখতে যান তথ্যমন্ত্রী

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি হাসপাতালে চিকিৎসাধীন প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেনকে দেখতে যান। 
গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেনকে আজ সোমবার দুপুর ১২টায় দেখতে গিয়ে মন্ত্রী তার শয্যাপাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজ খবর নেন।
 
এ সময় জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, ডা. মাহবুবুর রহমান, ডা. জাহাঙ্গীর আলম মুকুট, সাজ্জাদ হোসেনসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
 
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রবীণ নেতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেনের পরিবারের পক্ষ থেকে তার রোগমুক্তির জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে। বাসস।
 
ইত্তেফাক/এমআই