রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে মুন্না নামে ৬ বছরের এক শিশু মুত্যু হয়েছে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মুন্না মহানগরীর হাদীর মোড় নদীর ধারের বাসিন্দা মুকুলের ছেলে।
মুন্নার পিতা মুকুল জানান, দুপুরে মুন্না বাড়ির পাশে নদীর ঘাটে গোসল করতে যায়। ওই সময় সে নিঁখোজ হয়। দমকল বিভাগের কর্মীদের খবর দেয়া হলে তারা বিকেল ৪টায় লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।