লোহাগড়ায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাই অভিজিত ঘোষকে (৩৬) কুপিয়ে হত্যা করেছে তার  বড় ভাই।
 
সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অভিজিত লুটিয়া গ্রামের মৃত ফটিক ঘোষের ছেলে।
  
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরে সোমবার বিকালে ছোট ভাই অভিজিতকে তার বড় ভাই সরজিৎ কুপিয়ে জখম করে। তাকে নড়াইল সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
লোহাগড়া থানার এসআই হাবিব জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত সরজিৎ ঘোষকে আটকের চেষ্টা চলছে।