রাজধানীর যাত্রাবাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় মামুনুর রশিদ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সে যাত্রাবাড়ীর পলাশপুর ৫ নম্বর রোডের বাসিন্দা আলতাফ শেখের বাড়ির হারুনুর রশিদের ছেলে। সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ মাইক্রোবাসসহ চালককে আটক করে থানায় নিয়েছে।
নিহতের বড় ভাই শান্ত জানান, শনির আখড়ার অদূরে মাইক্রোবাস ধাক্কা দিলে মামুনুর রশিদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম।