দুদকের জালে দুদক কর্মকর্তা

 
এবার খোদ দুর্নীতি দমন কমিশনের এক উপসহকারী পরিচালকের দুর্নীতির অনুন্ধানের নেমেছ দুনীতি দমন কমিশন। এই উপসহকারী পরিচালকের নাম রইসউদ্দিন আহমেদ। তিনি চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১ এ কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে ১৩ লাখ ৪০ হাজার টাকার মালামাল ও নগদ টাকা গ্রহনের দুর্নীতি এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
 
দুদক সূত্র জানায়, দুদকের চট্টগ্রাম জেলার উপসহকারী পরিচালক রইসউদ্দিন আহমেদ বাড়ী নির্মানের জন্য বারিধারার এক ব্যবসায়ীর কাছ থেকে ১৩ লাখ ৪০ হাজার টাকার পাথর, সিমেন্ট, রড এবং নগদ টাকা গ্রহন করে। পরে তা তিনি আর পরিশোধ করেননি। ওই ব্যবসায়ী কমিশনে এ অভিযোগ করলে ১৮ সেপ্টেম্বর কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। একই সাথে উপসহকারী পরিচালক রইসউদ্দিন আহমেদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয় (স্মারক নং দুদক/২৪১/আরও/৩৭৯৩৬)।  এ ব্যাপারে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। দুদকের পরিচালক নিরু শামসুন নাহার স্বাক্ষরিত ওই স্মারকে অনুসন্ধান কর্মকর্তাকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর থেকে ১৫ কার্য দিবসের মধ্যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অনুসন্ধান করে কমিশনে জমা দিতে হবে।
 

ইত্তেফাক/এএম।