শেখ হাসিনার গাড়িবহরে গ্রেনেড হামলা : হারুন গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে গ্রেনেড হামলা মামলার আসামি হরকাতুল জিহাদ (হুজি) সদস্য আবু ওবায়দা হারুনকে গ্রেফতার করেছে ফেনী গোয়েন্দা পুলিশ।
 
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেনী শহরের ট্রাংক রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হারুন ফেনীর সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের আবু তৈয়ব প্রকাশ মাওলানা গোলাম কিবরিয়ার ছেলে।
 
ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
 
ওসি আজাদ জানান, হারুন ২০০৪ সালে সিলেটে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে গ্রেনেড বিস্ফোরণ মামলার অন্যতম আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে সোনাগাজী থানায় দুটি হত্যা ও একটি বিস্ফোরকসহ ৭টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল।