কুষ্টিয়ার মিরপুরে নারী ও কিশোরী নির্যাতন প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময়

কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে এবং ইউএন ট্রাস্ট ফান্ড ফর এন্ড ভায়োলেন্স এগেইনষ্ট ওমেন’র সহযোগিতায় নিরাপদ স্কুল, নিরাপদ সমাজ অভিজ্ঞতা বিনিময় এবং নারী ও কিশোরী নির্যাতন প্রতিরোধে সৃজনশীলতা উপস্থান করা হয়।
 
এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে উপজেলার ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার।
 
এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারী প্রগতি সংঘের জেলা সমন্বয়কারী হাসান ইকবাল রাসেল, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুস সালাম, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাস, পোড়াদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম হাসান, পোড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন, ছাতিয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাসের আলী, ফুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ।
 
ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক একরামুল হকের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী।
 

ইত্তেফাক/এএন