বুধবার দেশে ফিরছে জাতীয় সাঁতার দল

 
ভারতের মুর্শিদাবাদ থেকে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় সাঁতার  দলের ১৮ সদস্যের প্রতিনিধি দল। বুধবার বেনাপোল সীমান্ত হয়ে দেশে ফিরবেন তারা। দলনেতা নিয়াজ আলী এই তথ্য জানিয়েছেন।
 
এর আগে গত ১৬ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি ভারতে যায়। সেখানে মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৩তম বিশ্ব দুরপাল্লা  সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন তারা।
 
ইত্তেফাক/এএসএস