সালমান ছাড়া যেভাবে সময় কাটাচ্ছেন ইউলিয়া

 
ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভারত থেকে চলে যেতে হয়েছে সালমান খানের কথিক প্রেমিকা ইউলিয়া ভান্তুরকে। এখন পরিবারের সাথে সময় কাটাচ্ছেন তিনি। 
 
বোম্মে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাবা-মার সঙ্গে জার্মানিতে সময় কাটাচ্ছেন ইউলিয়া। 
 
প্রতিবেদনে অনুযায়ী, সালমান খানের ছবির শুটিং চলাকালে লাদাখে তার সঙ্গে ছিলেন ইউলিয়া। সেখানে রোমানিয়ান টিভি তারকা বাবা-মা তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। 
এখন বাবা-মার সঙ্গে জার্মানির বিভিন্ন জনপ্রিয় দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন ইউলিয়া। আর সেসব ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করছেন তিনি।
 
শোনা যাচ্ছে, একমাসের মধ্যে ভারতে ফিরবেন ইউলিয়া। এরপর তিনি মুম্বাইয়ের লোনাভালাতে ‌‘বিগ বগ ১০’ এর সেটে সালমানের সঙ্গে যোগ দেবেন তিনি।
 
ইত্তেফাক/এএসএস