দৈনিক ইত্তেফাকের সাবেক রামগড় মহকুমা প্রতিনিধি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুবোধ বিকাশ ত্রিপুরা (৭১) মারা গেছেন।
মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটায় রামগড়ে তার নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিকাল সাড়ে তিনটায় রামগড় পৌরসভার জগন্নাথ পাড়ায় পারিবারিক শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁ=র শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
তিনি ১৯৭৩ সালের ১ জুলাই দৈনিক ইত্তেফাকের রামগড় মহকুমা সংবাদদাতা হিসেবে যোগদান করেন। ২০০৬ সালে অসুস্থতাজনিত কারণে তিনি ইত্তেফাক থেকে অবসর গ্রহণ করেন।
ইত্তেফাক/এএসএমইউ