শৈলকুপায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে স্থানীয়দের খবরে উপজেলার হাটফাজিলপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে লুঙ্গির ছেড়া অংশ আছে। গায়ে কাপড় নেই।
 
পুলিশের ধারণা, কয়েকদিন আগে দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে তাকে হত্যার পর লাশ সেখানে ফেলে যায়। 
 
শৈলকুপা থানার পরিদর্শক তদন্ত মো. শাহাজাহান আলি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ