হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬ কেজি তরল তামাক জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বিমানবন্দরের কুরিয়ার ইউনিটে অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, রবিবার নমুনা পণ্য হিসেবে এগুলো ছাড়িয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে কুরিয়ার গেটের বাইরে থেকে এগুলো আটক করা হয়।
মঙ্গলবার সকালে ইনভেন্টরি করে দেখা যায়, ২২ কেজি ওজনের পার্সেলটিতে ১৬ কেজি তরল টোব্যাকো আছে। তরল টোব্যাকোগুলো বিভিন্ন ব্রান্ডের বোতলজাত করা। এগুলো ই-সিগারেটের রিফিল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
IMG0
শুল্ক গোয়েন্দা বিভাগ আরো জানিয়েছে, চালানের আমদানিকারক ঢাকার শেওড়াপাড়ার ভেইপ কোম্পানি। চালানটি আমেরিকা থেকে আনা হয়েছে।
আমদানিকারকের বিরুদ্ধে 'মিথ্যা ঘোষণা'র অভিযোগ এনে শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
ইত্তেফাক/এএসএস