রায়পুরে ছাত্রদলের ৩ নেতা কারাগারে

লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলায় ছাত্রদলের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। এরা হলেন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সুজন, সাধারণ সম্পাদক আকবর হোসেন সম্রাট, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক এনামুল হক রাসেল।
 
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ নির্দেশ দেন।
 
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর হামলা ও পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদানের ঘটনায় করা দুই মামলায় যুবদল ও ছাত্রদলের চার নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তিন ছাত্রদল নেতার জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।
 
আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার।
 
ইত্তেফাক/এএসএমইউ