ডোমারে সাপের কামড়ে যুবকের মৃত্যু

নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি গ্রামে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত স্বাধীন চন্দ্র রায় একই গ্রামের বাসিন্দা।
 
সোমবার রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পার্শ্ববর্তী ধান ক্ষেতে যায় স্বাধীন চন্দ্র রায়। এ সময় বিষাক্ত একটি সাপ তাকে কামড় দিলে সে সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
ডোমার সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ