প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে এসে ময়মনসিংহ, নেত্রকোনা, দূর্গাপুর, মোহনগঞ্জ ও সুনামগঞ্জ এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
মোহনগঞ্জ, জারিয়া, দূর্গাপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম যেতে-আসতে গৌরীপুর রেলওয়ে জংশনে ট্রেন পরিবর্তন করতে হয়। ফলে ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
সোমবার সরজমিনে দেখা যায়, শত শত যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছে।জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা ট্রেনের ছাদে ভ্রমণ করতে বাধ্য হচ্ছেন। বসার জায়গা না থাকায় রেললাইনের ওপরে যাত্রীরা বসে আছে। রেলওয়ে জংশনে গড়ে উঠেছে অর্ধশত অবৈধ দোকানপাট। ঝূঁকিপূর্ণ ভবনে চলছে অফিসিয়াল কাজ। ময়লা-আবর্জনা আর দূর্গন্ধে পুরো জংশনটি ডাস্টবিনে পরিণত হয়েছে।
গৌরীপুর স্টেশন মাস্টার মির্জা মো. শামছুল আলম জানান, টিসি ৬ জনের স্থলে একজন, পয়েসম্যান ৯জনের স্থলে চারজন, বুকিং সহকারী ৭ জনের স্থলে তিনজন কর্মরত রয়েছে। স্টেশনটি রি-মডেল হয়ে গেলেই যাত্রীদের দুর্ভোগ কমবে।
ইত্তেফাক/ইউবি