সজীব ওয়াজেদ জয়কে শাবি ভিসির অভিনন্দন

দেশের তথ্য প্রযুক্তিখাতের উন্নয়নে অবদান রাখায় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করায় জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া।
 
অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশের তথ্য প্রযুক্তির উন্নয়নে সজীব ওয়াজেদ জয়ের অবদান আজ সারা পৃথিবীতে স্বীকৃত। সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে তথ্য ও প্রযুক্তি খাত এগিয়ে যাবে।
 
উল্লেখ্য, ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স এন্ড এ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং কানেকটিকাট স্টেটের নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে জয়কে এই পুরস্কার প্রদান করে।
 
ইত্তেফাক/ইউবি