রাজশাহীতে হেরোইনসহ আটক ৩

রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইন চোরাচালানের সময় দুই নারীসহ তিনজনকে আটক করেছে বিজিবি। 
 
মঙ্গলবার বিকেলে উপজেলার রাজাবাড়িহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
 
আটকরা হলেন- ঢাকার খিলগাঁও থানার  আবদুল হকের ছেলে আবদুস সামাদ (৩৫), রাজশাহীর চারঘাট উপজেলার বাকড়া গ্রামের আবদুস সামাদের স্ত্রী কামরুন্নাহার (২৫) এবং একই গ্রামের আবদুল কুদ্দুসের স্ত্রী নাজমা বেগম (৫৫)।
 
মঙ্গলবার বিকেলে বিজিবি-১ ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা একটি জিপে করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় রাজাবাড়িহাট যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।  
 
ইত্তেফাক/ইউবি