গাজীপুরের গৃহবধূ নুশরাত জাহান টুম্পা (২৮) হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার বিকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার কোনাবাড়ি-কাশিমপুর সড়কে মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন।
এ সময় নুশরাত জাহান টুম্পার পিতা বিএনপি নেতা নজরুল ইসলাম সাংবাদিকদের অভিযোগ করেন, বিয়ের কয়েক বছর পর থেকেই তার মেয়ে টুম্পাকে নির্যাতন করতো সোলায়মান। একমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে তার মেয়ে সংসার করে আসছিল। তিনি কাউন্সিলর সোলায়মানকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
মানববন্ধনে সিটি কর্পোরেশনের কাউন্সিলর শফিকুল আমিন তপন, আজাহারুল ইসলাম মোল্লা, মো. খলিলুর রহমান, আব্বাস উদ্দিন খোকন, শাহনাজ পারভিন, মাহমুদা আক্তার মুক্তি, শিল্পপতি মফিজুল ইসলাম, জাকির হোসেন, ফারুক হোসেন, ইসমাইল হোসেন, আওয়ামীলীগ নেতা সরবেশ আলী খান, শেখ মো. আক্কাস আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি