সিরাজগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

 
সিরাজগঞ্জে আবুল কাশেম (৪২) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টর দিকে সদর উপজেলার বহুলি ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত আবুল কাশেম রাজাপুর গ্রামের মোজদার হোসেনের ছেলে।
 
সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলালউদ্দিন জানান, সোমবার আবুল কাশেমের স্ত্রী সন্তানসহ পরিবারের লোকজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। আবুল কাশেম বাড়িতে ছিলেন। মঙ্গলবার রাতে স্থানীয়রা বাড়ির ভেতরে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করা হয়। 
 
 
ইত্তেফাক/কেকে