গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী নারী নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৩০ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরনে সেলোয়ার কামিজ রয়েছে।
 
পুলিশ জানায়, বুধবার ভোরে ওই নারী গাজীপুরের বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  
 
ইত্তেফাক/এএসএমইউ