গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় ১০ সেপ্টেম্বর টাম্পাকো ফয়লস লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। নিহত রাসেল (২৬) সিলেটের গোলাপগঞ্জ থানার ঘাঘুয়া গ্রামের হাসান আলীর ছেলে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ এ দাঁড়িয়েছে।
মঙ্গলবার বিকালে রাজধানীর ধানমন্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন ভক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে ছয়জনের পরিচয় জানা যায়নি।
ইত্তেফাক/এএসএমইউ