টেকসই ভবিষ্যত বিনির্মাণ এবং সহিংস জঙ্গিবাদ প্রতিরোধে নারীর সুযোগ বৃদ্ধির চেষ্টা অব্যাহত রাখতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সম্মেলন কক্ষে ‘উইমেন্স লিডারশিপ অ্যান্ড জেন্ডার পারর্সপেক্টিভ অন প্রিভেন্টিং অ্যান্ড কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম’ শীর্ষক এক আলোচনায় তিনি এই আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, আমি বিশ্বাস করি, যে সমাজ নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নের বেশি সুযোগ তৈরি করে, সেখানে সহিংস জঙ্গিবাদের কোনো স্থান নেই। টেকসই ভবিষ্যতের জন্য আমাদের নারীর জন্য সুযোগ তৈরি অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, সবার জন্য শিক্ষা বিশেষ করে মেয়েদের শিক্ষা উগ্রবাদী আচরণ ও সহিংস জঙ্গিবাদ প্রতিরোধের শক্তিশালী হাতিয়ার। আমি আমার মায়েদের রোল মডেল হতে ও তার সন্তানদের পথপ্রদর্শক হিসেবে ভূমিকা পালনে উদ্বুদ্ধ করি।-বাসস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ। সেখানে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলি।
ইত্তেফাক/এএসএস