টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে।
মঙ্গলবার উপজেলার কুমুদিনী হাসপাতাল রোডে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হাসপাতাল রোডের শান্তনা ডেন্টাল ক্লিনিকের ভুয়া চিকিৎসক সৈয়দ মাকসুদুল ইসলাম মাসুদকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ