উত্তরায় গৃহবধূ টুম্পা হত্যার ঘটনায় মামলা

গৃহবধূ নুসরাত জাহান টুম্পা (২৭) হত্যাকাণ্ডে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা হয়েছে।
 
মঙ্গলবার রাত ১১টার দিকে নিহতের বাবা মো. নজরুল বাদী হয়ে মামলাটি করেন।
 
মামলায় টুম্পার স্বামী গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সোলেয়মান মিয়াসহ ছয়জনকে আসামি করা হয়েছে। এছাড়া সোলেয়মানের বাবা-মা-ভাই এবং গার্লফ্রেন্ড ডেন্সার বুবলি ওরফে মায়া এবং সোলেয়মানের গাড়ি চালক আমিরুলকে আসামি করা হয়েছে।
 
উত্তরা পশ্চিম থানার এসআই সাহেদ পারভেজ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, রবিবার উত্তরার সাত নম্বর সেক্টরের ৪ নং রোডের ৪ নং বাসায় তাকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী সোলেয়মান পালিয়ে যায়।
 
ইত্তেফাক/এএসএমইউ