কুমিল্লা বুড়িচং উপজেলায় ১১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক বাচ্চু মিয়া (৪০) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আটাইশা দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরে উপজেলাধীন কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে পুলিশ এসব ইয়াবাসহ তাকে আটক
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ