ইবির ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর

ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলাম শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইআইইআর) অধীনে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) এবং মাস্টার্স অব এডুকেশন (এমএড) কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
 
বিশ্ববিদ্যালয়ের আইআইইআর পরিচালক প্রফেসর ড. মো. মেহের আলী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা গ্রহণের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
 
এ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.iu.ac.bd এ পাওয়া যাবে।
 
ইত্তেফাক/এএসএমইউ