রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আকতার জাহান জলির আত্মহত্যার প্ররোচনাকারীর শাস্তি দাবিতে মানববন্ধন করেছে ওই বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়েল কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা শিক্ষকের এ অস্বাভাবিক মৃত্যুর তদন্তের দাবি জানান।
বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলী হোসাইন মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহাবুবুর রহমান, কাজী মামুন হায়দার রানা, মোজাম্মেল হোসেন বকুল, এবিএম সাইফুল ইসলাম, আতিকুর রহমানসহ বিভাগের শিক্ষার্থীরা।
ইত্তেফাক/ইউবি