সজীব ওয়াজেদ জয়কে বিজ্ঞান মন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।  
 
বুধবার এক বিবৃতিতে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ ও ভিশন ২০২১’ বাস্তবায়নে আইসিটি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন। তার সুচিন্তিত ও সুদূরপ্রসারী ভাবনা, নেতৃত্ব এবং নানান উদ্যোগের ফলেই ‘ডিজিটাল বাংলাদেশ ও ভিশন ২০২১’ আজ বাস্তবে পরিণত হয়েছে। টেকসই উন্নয়নের জন্য প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে আইসিটি খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি তিনি এদেশের তরুণ সমাজের কাছে আদর্শ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি