সামরিক গোয়েন্দা সংস্থা-ডিজিএফআইয়ের কার্যক্রম আরো যুগোপযোগী, গতিশীল, কার্যকরি ও আধুনিকায়নের সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
ডিজিএফআইয়ের কার্যক্রম আধুনিকায়নের লক্ষ্যে ফলপ্রসূ গোয়েন্দা প্রশিক্ষণ প্রদান এবং সন্দেহজনক অনলাইন আর্থিক লেনদেন মনিটরিংয়ের সুপারিশ করে সংসদীয় কমিটি। দেশের অভ্যন্তরে ও ক্রসবর্ডার সিকিউরিটি জোরদার করে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে দেশের নিরাপত্তা সংস্থাসমূহকে আরো বেশি তত্পর হওয়ারও পরামর্শ দেয়া হয়। এছাড়া সাম্প্রতিককালে দেশে সংগঠিত সন্ত্রাসী হামলার মাস্টার মাইন্ডদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার তাগিদ দেয় সংসদীয় কমিটি।
কমিটির সভাপতি সুবিদ আলী ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য- ইলিয়াস আলী মোল্লাহ, মাহমুদ উস সামাদ চৌধুরী ও হোসনে আরা বেগম অংশ নেন। বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌ বাহিনীর প্রধানরা ছাড়া স্বরাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন পার্বত্য জেলায় ডাক্তার-শিক্ষকের সকল শূন্য পদ পূরণের সুপারিশ।
ইত্তেফাক/এএম।