খুলনা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হলেন নুরুজ্জামান

 
খুলনা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো: নুরুজ্জামান। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা ওয়াসা বোর্ডের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সদস্য প্রকৌশলী মো: নুরুজ্জামানকে খুলনা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হল।   
 
মো: নুরুজ্জামান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মানব সম্পদ উন্নয়ন বিভাগের সহ-সভাপতি হিসেবে কর্মরত রয়েছেন।
 
ইত্তেফাক/এএসএস