বড় জয়ে শীর্ষে জুভেন্টাস

সিরিআ তে এক ম্যাচ পরেই আবার শীর্ষে ফিরলো জুভেন্টাস। ক্যাগলিয়ারিকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় তুরিনের ওল্ড লেডিরা। বুধবার রাতে ঘরের মাঠ তুরিনে ক্যাগলিয়ারিকে আতিথিয়েতা জানায় জুভিরা। আর একের পর এক আক্রমণ করে খেলার প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায়।
 
ড্যানিয়েল রুগানি, গঞ্জালো হিগুইন ও দানি আলভেজ গোলগুলো করেন। বিরতির পর ম্যাচের ৮৩ মিনিটে বিপক্ষ ফুটবলার লুকা চিপেটইল্লি আত্মঘাতি গোল করলে এক হালি গোল পূর্ণ করে  মাঠ ছাড়ে স্বাগতিকরা।
 
অন্যদিকে আগের ম্যাচে  জুভেন্টাসকে হারানো ইন্টার মিলান এদিন এমপোলিকে হারিয়েছে ২-০ গোলে। এমপোলির মাঠ স্তাদিও কার্লো ক্যাস্তেলানিতে খেলতে যায় ইন্টার। আর আগের ম্যাচে জুভিদের হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে থাকা দলটি এদিনও সহজ জয় তুলে নেয়। দলের হয়ে জোড়া গোল করেন মাউরো ইকার্দি।
 
লিগ টেবিলে পাঁচ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ইন্টার। আর সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ