গৌরীপুর বাজারে ডাকাতি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে।
 
জানা গেছে, বুধবার রাতে একদল ডাকাত লামিয়া ফার্মেসি নামে এক ওষুধের দোকানে ঢুকে মালিক বশির মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪৭ হাজার টাকা  এবং চার লাখ টাকার ওষুধ লুট করে নিয়ে যায়। একই বাজারের স্টিলটেক পয়েন্ট নামের একটি দোকোনের তালা ভেঙ্গে  নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকার স্টিলের মালামাল লুট করে নেয় ডাকাতদল।
 
গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক তপন কুমার বাকচি বলেন, বাজারে কোনো ডাকাতি হয়নি কয়েকটি দোকানে চুরি হয়েছে।  
 
ইত্তেফাক/এএসএমইউ