গুলিস্তানে বাসের ধাক্কায় নিহত ১

 
রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে। 
 
নিহত ব্যক্তি হলেন নজরুল ইসলাম। আহতরা হলেন-রিংকি ও ইয়াকুব। 
 
ওয়ারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদি জামান জানিয়েছেন, হতাহতরা সবাই সিনএনজিচালিত অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। 
 
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানিয়েছে, মেঘলা পরিবহনের বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। 
 
ইত্তেফাক/এএসএস