বার্নোতে প্রদর্শিত হবে হেলালের ‘ঝলমলিয়া’

 
অটোয়া প্রবাসী চলচ্চিত্রকার সাইফুল ওয়াদুদ হেলালের নব নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘ঝলমলিয়াঃ The Sacred Water’ সারা বিশ্বের বিভিন্ন শহরে প্রদর্শনী শুরু হয়েছে। 
 
নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবেনী শহরের ক্যাপিটাল সিনেমা কালচারাল এক্সচেঞ্জ-এর সিনেমা ল্যাব ও প্রদর্শনীতে সমাপনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়ে বিশ্বব্যাপী প্রদর্শনের শুরু হয় ছবিটির।
 
IMG0
 
আগামী ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল তিনটায় স্থানীয় আর্ট থিয়েটার লিন্ডায় ‘ঝলমলিয়া’ ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।। এছাড়া আগামী ১৫ অক্টোবর চেক প্রজাতন্ত্রের বার্নো শহরে ছবিটির ইউরোপীয় প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ৪২তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ইকোফিল্ম' ১৬ এর প্রতিযোগিতা বিভাগে। 
 
এরপর ছবিটি ইউরোপের বিভিন্ন শহরে প্রদর্শিত হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস