স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, 'মহাসড়ক ও ফেরি বা লঞ্চঘাটে চাঁদাবাজি করলে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়া হবে।'
আজ বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওইসব এলাকায় চাঁদাবাজি করলে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে। এছাড়া গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ওই এলাকার চাঁদাবাজদের চিহ্নিত করা হয়েছে।
ইত্তেফাক/কেকে